বীর বিক্রম আব্দুল মালেক ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

292

ওয়ানবাংলানিউজ: বীর বিক্রম আব্দুল মালেক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ^নাথের রামপুরে সুবেদার বাড়ীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক এম.পি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন বীর বিক্রম আব্দুল মালেক আমাদের গর্ব ও অহংকারের ধন। জাতির এ শ্রেষ্ঠ সন্তানরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর দর্পে অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন বলেই আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র উপহার পেয়েছি।

তিনি আরও বলেন বীর বিক্রম আব্দুল মালেক ফাউন্ডেশনের উদ্যোগে অতীতের ন্যায় এবারও গরিব অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। এভাবে সকল বিত্তবানরা নিজ নিজ এলাকার গরিব অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসা উচিত।

মুজিবুর রহমানের সভাপতিত্বে ও তফজ্জুল হোসেনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আরশ আলী গণি, মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সমাজসেবী সিরাজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর বিক্রম আব্দুল মালেক এর সন্তান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় কমান্ডের আহবায়ক সাজিদুর রহমান সোহেল।

অনুষ্ঠানে এলাকার ১২২ পরিবারের মধ্যে ২২ কেজি করে চাউল, ডাল, তেল, আলু, পেয়াজসহ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।