মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু

199

ঢাকা সংবাদদাতা: দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা হচ্ছে ১০০ নম্বরের এমসিকিউ। আজ শুক্রবার সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। চলবে ১১টা পর্যন্ত। সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে রেকর্ডসংখ্যক ভর্তিচ্ছু আবেদন করেছেন। মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৭৩০। সারাদেশে সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী।।