কারাবন্দী আলেমদের মুক্তি দাবি

434

ঢাকা সংবাদদাতা: পবিত্র রমজানের মধ্যেই কারাগারে বন্দী আলেমদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম। আজ বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে তারা এ আহ্বান জানান। বিবৃতিতে তারা বলেন, দীর্ঘসময় ধরে বহুসংখ্যক শীর্ষস্থানীয় আলেম বর্তমানে একসাথে কারাগারে বন্দী আছেন। ইতিপুর্বে এত আলেমকে একসাথে কখনোই জেলে বন্দি করা হয়েছে বলে আমাদের জানা নেই। দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা উপলব্ধি করছি, বিপুল সংখ্যক উলামায়ে কেরামের কারাবন্দী করার কারণে বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও দ্বীনি প্রতিষ্ঠানে সংকট তৈরি হয়েছে এবং ইলমে দ্বীনের ছাত্রদের লেখাপড়ায় বড় ধরনের ক্ষতি হচ্ছে। প্রিয় শিক্ষকদের এহেন কষ্টকর জীবন দেখে ছাত্র-শিক্ষকদের মাঝে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, বিশেষ একজন কারাবন্দী শীর্ষ আলেমকে উদ্দেশ্যমূলকভাবে, যে কোন মূল্যে মামলার রায় ঘোষণা করে কারাবন্দী করে রাখার এবং নানা রকম মামলা দিয়ে রায় ঘোষণার পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। একদিকে পরিবারের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, অপরদিকে দ্রুত রায় ঘোষণা করে তাকে সামাজিক ও ধর্মীয়ভাবে কোণঠাসা করার অপচেষ্টা করা হচ্ছে।