ওয়ানবাংলানিউজ: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা মরহুম আলহাজ্ব আরজক আলী স্মরনে এক শোক সভা গত ২৯ মার্চ মঙ্গলবার পূর্ব লন্ডনের কেয়ার হাউজে অনুষ্টিত হয়েছে।

ছাতক উপজেলা প্রবাসীবৃন্দ’র ব্যানারে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন লন্ডন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাবুর রহমান মোজাহিদ। লন্ডন মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাকির হোসেন সেলিমের পরিচালনায় শোক সভায় মরহুমের কর্মময় জীবনের নানান দিক তুলে ধরে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়ার কাউন্সিলার মতিনুজ্জামান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম, সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আরমান আলী, কমিউনিটি ব্যক্তিত্ব গয়াসুর রহমান গয়াস, সাবেক ডেপুটি মেয়র শহিদ আলী, সাবেক কাউন্সিলার শাহ আলম, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য আওয়ামীলীগের কার্যকর কমিটির সদস্য বদরুজ্জামান শামীম, সাবেক ছাত্রনেতা সিলেট ল কলেজের সাবেক জিএস আনিসুজ্জামান আজাদ, প্রমুখ।















