গ্রেটার দাওরাই কমিউনিটি এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

126

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যস্থ জগন্নাথপুর উপজেলার গ্রেটার দাওরাই কমিউনিটি এসোসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত ২০ মার্চ লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে গ্রামের বাসিন্দারা অংশনেন।

সংগঠনের চেয়ারম্যান আনহার মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী সাদিক মিয়া লেবুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আরজু মিয়া এমবিই, আজাদ মিয়া ফারুক, দিলওয়ার হোসেন খান, আইয়ুব খান, তাজুল ইসলাম, লুতফুর রহমান মঈন উদ্দিন খানসহ অনেবে।

নির্বাচনে প্রধান নির্বাচনা কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার নাজির আহমেদ, নির্বাচিন কমিশনার সাংবাদিক মতিউর রহমান চৌধুরী ও আব্দুর রহমান কামালী। নির্বাচনে প্রত্যক্ষ ভোটের মাধ্য ২৭ জন এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হন।
পরে এক্সিকিউটিভ সদস্যদের মাধ্যমে আমীর হোসেনকে চেয়ারম্যান, আলীম উদ্দিন খানকে সেক্রেটারী ও জিতু মিয়াকে ট্রেজারার নির্বাচিত করা হয়।