ওয়ানবাংলানিউজ: রাজনগর ওয়েল ফেয়ার সোসাইটি ইউকে এর এজিএম ও আলোচনা সভা গত ১৫ মার্চ মঙ্গলবার পুর্ব লন্ডনের জি এস সি অফিসে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল হান্নান তরফদার এর সভাপতিত্ব ও সাধারন সম্পাদক রুহুল ইসলাম এর পরিচালনায়। সভায় আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধক্ষ্য আবদুস সালাম।
সভায় বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি সাইদুর রহমান, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রবীণ এম এ মান্নান, সাবেক সেক্রেটারী এবং সহ সভাপতি মইনুল ইসলাম, আবু সিদ্দিক, আজিজুল হক ঝুনু, ময়নামিয়া, আব্দুল মুকিত, আব্দুল বারী, ফয়জুলহক, কয়েছ আহমদ, আবুল কালাম, জামিউররহমান শাওন, শাহ চেরাগ আলী, খায়রুলইসলাম, সাচ্চু মিয়া প্রমুখ।
সভায় আলোচনার মাধ্যমে সকলের সম্মতিতে আগামী ৫ই জুলাই বিজিএম অনুষ্ঠানের সিদ্ধান্ত
গৃহিত হয়। এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম আরো ব্যাপক ভাবে পরিচালনার সিদ্ধান্ত গৃহিত হয়। সবশেষে নৈশভোজের মধ্য দিয় সভার সমাপ্তি ঘটে ।















