ওয়ানবাংলানিউজ: বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার লক্ষ্যে এপেক্স কার্টিজ এর উদ্যোগে এক চ্যারেটি ডিনার অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে। এতে বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চ্যারেটি ডিনার পার্টি থেকে তাৎক্ষনিক তিন হাজার পাউন্ড ফান্ড রেইজসহ মোট ৭ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি পাওয়া যায়। যা চ্যারিটি সংগঠন আমানা এইড এর মাধ্যমে বিতরন করা হয়।

রোকন চৌধুরীরর পরিচালনায় ডিনার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন রেজাউল করিম, আবু তাহের চৌধুরী, ডা: আব্দুল আজিজ, দেলোয়ার হোসেন, সলিসিটর লিয়াকত সরকার, আব্দুল হক চৌধুরীসহ অনেকে।
সভায় রোহিঙ্গাদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।















