ইসরায়েলে করোনার নতুন ধরন শনাক্ত

545

ঢাকা সংবাদদাতা: ইসরাইলে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। সম্প্রতি নতুন এই ধরনের আক্রান্ত দুই জন রোগীকে পাওয়া গেছে। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই ধরন এখনও বিশ্বের কাছে পরিচিত নয়। একে প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

অতি সংক্রামক ওমিক্রনের বিএ.১ এবং বিএ.২ উপধরনের সমন্বয়ে নতুন এই ধরনটি গঠিত। এর আগে ডেলটা এবং ওমিক্রনের সমন্বয়ে ডেলটাক্রন নামে অপর একটি মিশ্র ধরন শনাক্ত হয়েছিল।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই ধরনের ক্ষেত্রে বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই। করোনার অন্যান্য ধরনের ক্ষেত্রে যে চিকিৎসা এই ধরনের ক্ষেত্রে চিকিৎসা একই রকম। নতুন এই ধরনের কারণে শরীরে যেসব লক্ষণ দেখা দেয় সেগুলো হলো—হালকা জ্বর, মাথাব্যথা এবং পেশীতে ব্যথা। ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে পিসিআর টেস্টের মাধ্যমে দুই যাত্রীর দেহে নতুন এই ধরন শনাক্ত হয়েছে। ইসরাইলের কোভিড রেসপন্স বিভাগের প্রধান সালমান জারকা বলেন, ‘এই মুহূর্তে আমরা নতুন এই ধরন নিয়ে উদ্বিগ্ন নই।