আন্তর্জাতিক ডেস্ক :: ইউক্রেনে রুশ হামলার ৭ম দিন চলছে বুধবার। মঙ্গলবার যুদ্ধের যষ্ঠ দিনে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বড় শহরগুলোতে রুশ হামলা জোরদার হয়েছে। এরইমধ্যে ইউরোপীয় ইউনিয়নের পার্লাম্যান্টে ভার্চয়াল ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, অবরুদ্ধ অবস্থায়ই ইউক্রেনের মানুষ তাদের স্বাধীনতা এবং ভূমি রক্ষার লড়াই চালাচ্ছেন। আমরা জয়ী হবই।
মঙ্গলবার সকালে জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
আকাশ থেকে বোমা ও ক্ষেপণাস্ত্র বর্ষণের পাশাপাশি রুশ আর্মার্ড ডিভিশনগুলির কয়েক হাজার ট্যাঙ্ক এবং সাঁজোয়া গাড়ি নতুন করে ঢুকে পড়েছে ইউক্রেনে। তাদের রুখতে মরিয়া প্রতিরোধ চালাচ্ছে, ইউক্রেন সেনা এবং আমজনতা। জেলেনস্কি তার বক্তৃতায় সেই প্রসঙ্গ তুলেন।
মঙ্গলবার সকালে রুশ হামলা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ চেয়ে তিনি আবেদন করেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সেই আবেদনে ইউরোপীয় রাষ্ট্রগোষ্ঠীর প্রাথমিক সম্মতি মেলায় মঙ্গলবার রাতেই ইউরোপীয় পার্লামেন্টে ভার্চুয়াল বক্তৃতায় রুশ হামলা প্রতিরোধে সাহায্যের আবেদন জানান তিনি।
ইউরোপের দেশগুলির প্রতিনিধিদের উদ্দেশে জেলেনস্কি বলেন, প্রমাণ করুন সঙ্কটের ওই মুহূর্তে আপনারা ইউক্রেনের পাশে রয়েছেন।
যুদ্ধের যষ্ঠ দিনে আকাশ থেকে বোমা ও ক্ষেপণাস্ত্র বর্ষণের পাশাপাশি রুশ আর্মার্ড ডিভিশনগুলোর কয়েক হাজার ট্যাঙ্ক এবং সাঁজোয়া গাড়ি নতুন করে ঢুকে পড়েছে ইউক্রেনে। তাদের রুখতে মরিয়া প্রতিরোধ চালাচ্ছে, ইউক্রেন সেনা এবং আমজনতা।
ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটাসোলা মঙ্গলবার সকালে জানিয়েছিলেন, ইউক্রেনে রুশ হামলার বিরুদ্ধে নিন্দাপ্রস্তাব নিয়ে বিতর্ক ওঠে ইউরোপীয় পার্লামেন্টে। সেই বিতর্কেই অংশ নেন জেলেনস্কি।
উল্লেখ্য, প্রায় দুই মাস ধরে ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ সেনা মোতায়েন রাখে রাশিয়া। স্যাটেলাইট পর্যবেক্ষণে রাশিয়ার সেনা জড়ো করা নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বারবার সতর্কতা দিয়েছিল। কিন্তু বরাবরই রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর আশঙ্কা উড়িয়ে দিয়েছে।
এরপর গত বৃহস্পতিবার সকালে এক টেলিভিশন ভাষণে ইউক্রেনে সেনা অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরপরই রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি দেশটির ভেতরে ঢুকতে শুরু করে রুশ সেনাবাহিনী।
ওয়ান বাংলা নিউজ / ২ মার্চ ২০২২ / সুমন আহমদ















