আরও ৫৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ করছে ভারত

202
আরও ৫৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক :: দেশের নিরাপত্তার জন্য হুমকি দাবি করে আরও ৫৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ করার পরিকল্পনা করছে ভারত।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সরকারি কিছু সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নতুন করে নিষিদ্ধ এসব অ্যাপের মধ্যে রয়েছে গারেনা ফ্রি ফায়ার, সুইট সেলফি এইচডি, বিউটি ক্যাম, সেলফি ক্যামেরা, ভাইভা ভিডিও এডিটর, অ্যাপলক, ডুয়াল স্পেস লাইট, টেনসেন্ট জিরিভার ইত্যাদি।

দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য বিপজ্জনক অভিহিত করে গত বছরের জুনে টিকটক, উইচ্যাট, হ্যালোসহ চীনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত।

লাদাখ সীমান্ত নিয়ে উত্তেজনা ও চীনের সেনাদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২০২০ সালের মে মাস থেকে চীনের প্রায় ৩০০টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত।

পূর্ব লাদাখে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর ২০২০ সালের জুনে ভারত প্রথম দফায় চীনা অ্যাপ নিষিদ্ধ করে।

২০২০ সালে ৫ মে পূর্ব লাদাখে দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে ১৫ জুন হাতাহাতি–সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হলে উত্তেজনা আরও বাড়ে।

ওয়ান বাংলা নিউজ / ১৪ ফেব্রুয়ারি ২০২২ / সুমন আহমদ