ওয়ান বাংলা নিউজ :: শিশু সন্তানকে হত্যা করেছে প্রেমিক। কিন্তু এ ঘটনায় সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার দায়ে মাকে ১৬ মাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দণ্ডপ্রাপ্ত নারী রেবেকা হগের (২৯) দুই বছর বয়সী ছেলে জেরেমিয়াহ রাইডারকে হত্যা করে তার প্রেমিক ক্রিস্টোফার ট্রেন্ড। কিন্তু মা হয়ে সন্তানের সুরক্ষা দিতে না পারার দায়ে তাকে ১৩ মাস কারাদণ্ড দেয়া হয়েছে। বিচার চলার সময় এরইমধ্যে তিন মাস কারাগারে কাটিছেন তিনি।
২০২০ সালে নববর্ষে শিশু রাইডারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন ভোরে কাজ শেষে বাড়ি ফিরে সন্তানকে মৃত অবস্থায় পান রেবেকা। এ ঘটনার পর তার বয়ফ্রেন্ড ট্রেন্ড পালিয়ে যায়।
শুনানিতে রেবেকা আদালত বলেন, ধারণা ছিল না যে ট্রেন্ড তার সন্তানকে মৃত্যুর আগ পর্যন্ত শারীরিক নির্যাতন করতে পারে। সন্তানের শরীরে আঘাতেরও চিহ্ন পান তিনি।
রেবেকা হগের আজীবন কারাদণ্ডের সাজা চাওয়া হয়েছিল। তবে আদালতে মনে করেছেন, ১৬ মাসের সাজাই তার জন্য যথেষ্ট। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার পরিবারও।
ওয়ানবাংলানিউজ / ১৩ ফেব্রুয়ারি ২০২২ / আল-আমিন















