ওয়ানবাংলানিউজ: গত উইকেনডে দুটি শক্তিশালী ঝড়ের আঘাতে স্কটল্যান্ড এবং উত্তর-পূর্ব ইংল্যান্ডে হাজার হাজার পরিবার এখনও বিদ্যুৎবিহীন।প্রথমে আঘাত হানা ঝড়ের নাম মালিক এবং দ্বিতীয়টিড় নাম করী। উপর্যুপরি দুটি ঝড়ের আঘাতে স্কটল্যান্ডের ১ লাখ ১৮ হাজার ঘরবাড়ি এবং উত্তর-ইংল্যান্ডের ৮০ হাজার ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ সংযোগ পুনস্থাপনের কাজ চলছে।
সোমবার বিকেল পর্যন্ত ১৮ হাজার ১০০টি ঘর বিদ্যুৎহীন ছিল। গাছ উপড়ে শনিবার দুই জনের মৃত্যু হয়েছে। এদের একজন স্টাফোর্ডশায়ারের এক বালক এবং ওপর জন এবারডিনের এক মহিলা। ঝড়ের ক্ষয়ক্ষতি কিংবা বিদ্যুৎহীনতার কারণে সোমবার এবারডিনশায়ার, হাইল্যান্ডস এবং মোরে এলাকার বেশ কয়েকটি স্কুল বন্ধ ছিল। এডিনবারা এবং নিউক্যাসেলের মধ্যকার রেল যোগাযোগ ব্যাপকভাবে বিঘ্নিত হয়। সোমবার সকালে এই রুটে বেশ কিছু ট্রেন বন্ধ থাকে।
গত উইকেনডে তীব্র বেগে বায়ু প্রবাহের পূর্বাভাস দিয়ে স্কটল্যান্ডের অধিকাংশ এলাকা, নর্দার্ন আয়ারল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডের আংশিক এলাকায় আবহাওয়ার হলুদ সতর্কতা জারি করা হয়। ওয়েস্টার্ন আয়েল অঞ্চলের স্টোর্নওয়ে এলাকায় রবিবার ঘণ্টায় ৯২ মাইল বেগে দমকা হাওয়া প্রবাহের রেকর্ড করা হয়। আজ মঙ্গলবার উত্তর স্কটল্যান্ডে ঘণ্টায় ৬৫ মাইল বেগে আবার দমকা হাওয়া প্রবাহের পূর্বাভাস দেয়া হয়েছে।















