বাকশাল, লীগের কোন্দল, আন্তর্জাতিক ষড়যন্ত্রে মুজিব হত্যা

1615
বাকশাল, লীগের কোন্দল, আন্তর্জাতিক ষড়যন্ত্রে মুজিব হত্যা

১৫ আগস্ট১৯৭৫এর আগের দিন ‘এক নেতাএক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’এই স্লোগান দিয়ে রাস্তা কাঁপিয়েছে আওয়ামী লীগ, বাকশালের লোকেরা।

কিন্তু ১৫ আগস্ট সকালের পর থেকে রাস্তা সুনসান, কারো কোনো দেখা নেই। ভোজবাজির মতো সবাই উড়ে গেল। বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ (বাকশাল) গঠনের ফলে তখনকার নব্য ধনীদের অসন্তোষ, প্রমোশন নিয়ে সামরিক-বেসমরিক গ্রুপের অসন্তুষ্টি, সেনাবাহিনীর মধ্যেকার অসন্তোষ, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণেই ইতিহাসের অন্যতম নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে শেখ মুজিবুর রহমানকে।  সত্তরের দশকে বিশ্বের প্রায় সব দেশের অস্ত্রের রাজনীতি ছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশেও তখনকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ  অস্ত্রের রাজনীতি করেছে।আওয়ামী লীগের যত লোক অস্ত্র নিয়ে ঘুরে বেড়াত,মুজিব হত্যার মধ্য দিয়ে রাজনীতিতে বড় ধরনের ওলট-পালট হয়েছে। হত্যার সঙ্গে জড়িত খুনি চক্র ফারুক, রশিদ, ডালিম— তারা ছিলেন বঙ্গবন্ধুর স্নেহভাজন সৈনিক। ১৫ আগস্টের পর যে সরকার ক্ষমতায় গেছে, সেটা আওয়ামী লীগের শীর্ষ নেতা খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে একটি সরকার। যে মন্ত্রিপরিষদ গঠিত হয়, শেখ মুজিবুর রহমান মন্ত্রিপরিষদের প্রায় সবাই সেখানে ছিলেন। আওয়ামী লীগের শীর্ষ নেতা খন্দকার মোশতাকের ৮৩ দিনের শাসনামলে তথাকথিত গণতন্ত্রের নামে পাকিস্তানপন্থার দিকেই বাংলাদেশকে এগিয়ে নেওয়া হয়। বঙ্গবন্ধুর কাছ থেকে ক্ষমতাটা আওয়ামী লীগের কাছেই থেকে যায়। আর সেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে বিসর্জন দিয়ে, ভোল পাল্টে পাকিস্তানপন্থার দিকে অবস্থান নেয়।বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দায় সম্পূর্ণভাবে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অভ্যন্তরীণ কোন্দলের ওপর বর্তায়। আওয়ামী লীগের অন্য দলের দিকে আঙুল না তুলে নিজের দলের ভেতরে দেখা উচিত। অন্য কাউকে দোষারোপ করার রাজনীতি যতদিন করবেন, ততদিন বঙ্গবন্ধুর আসল খুনি, বঙ্গবন্ধু হত্যার কুশীলব আওয়ামী লীগের সেইসব নেতারা আড়ালেই থাকবেন। বঙ্গবন্ধুর দায় মূলত আওয়ামী লীগের ওপরই বর্তায়।

মো মনির হোসেন

প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

monirece.siu@gmail.com