ব্রিটেনে করোনায় বুধবার মৃত্যু ৩৪৬ জনের, আক্রান্ত ১ লাখ ২ হাজার ২৯২ জন

764

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০২,২৯২ জন । গতকাল মঙ্গলবার ছিলো ৯৪,৩২৬ জন, সোমবার ছিলো ৮৮.৪৪৭ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬১ লাখ ৪৯ হাজার ৩১৯ জন।

বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৭৫ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৩৪৬ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৪৩৯ জন, সোমবার ছিলো ৫৬ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭০২ জন।

এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৭০ লাখ ৪৮ হাজার ৩৩ জন।