ইংল্যান্ডে ৮ ঘন্টার ব্যবধানে ছুরিকাঘাতে ২ শিশুসহ ৩জন নিহত: দুইজন মারাত্মক আহত

2153

ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের লন্ডন ও বার্মিংহামে ছুরিকাঘাতের ঘটনায় ২৬ এপ্রিল রবিবার ৮ ঘন্টার ব্যবধানে ২ শিশুসহ ৩জন নিহত হয়েছে। মারাত্মক আহত অব্যস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন দুইজন। বিকাল ৪টা ৪০মিনিটে বার্মিংহামে একটি শপিং সেন্টারে নিহত হয় ২০ বছর বয়সী এক যুবক। আর বিকাল সাড়ে ৫টায় লন্ডনের ইলফোর্ডের একটি ঘরে ছুরিকাঘাতে মর্মান্তিক মৃত্যু হয় এক ও তিন বছর বয়সী শিশু। এসময় ৪০ বছর বয়সী এক পুরুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। একই দিন রাত সাড়ে ১০টায় লন্ডনের ক্যানিং টাউনে ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আরেক যুবক।

বার্মিংহামে যুবক ছুরিকাঘাতে নিহত
বার্মিংহামের ওস্টে মিডল্যান্ডের ওয়েস্ট ক্রস শপিং সেন্টারে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৭ এপ্রিল রবিবার বিকাল ৪টা ৪০ মিনিটের সময় পুলিশ খবর পেয়ে সেখানে পৌছায়। তাকে দ্রুত এয়ার এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়ার পূবেই মৃত্যুবরণ করে।
এই ঘটনা সংশ্লিস্ট ভিডিও ফুটেজ স্যোশাল মিডিয়ায় না ছাড়ার আহবান জানিয়েছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা না হলেও পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

canning town

পূর্ব লন্ডনে যুবকে ছুরিকাঘাত
পূর্ব লন্ডনে ২০ বছর বয়সী এক যুবককে মারাত্মকভাবে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাটি ঘটে ক্যানিং টাউনের লেমবার্ট রোড়ে রবিবার রাত সাড়ে ১০টায়।
খবর পেয়ে দ্রুত ইর্মাজেন্সি সার্ভিস সেখানে পৌছায়। পরে তাকে ইস্ট লন্ডন হাসপাতালে ভর্তি করে নিকট আত্মীয়কে জানানো হয়েছে।
পুলিশ বলছে তাকে ফ্রিম্যাসন রোড়ে আক্রমন করা হয়। এঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Ilford stabbing

লন্ডনে ছুরিকাঘাতে শিশু কন্যা ও ৩ বছরের ছেলেকে হত্যা
লন্ডনে ছুরিকাঘাতে এক শিশু কন্যা ও ৩ বছরের এক ছেলেকে হত্যার খবর পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে পূর্ব লন্ডনের ইলফোর্ডের একটি ঘরে।
বিকাল সাড়ে ৫টায় খবর পেয়ে পুলিশ দ্রুত নর্থ ইলফোর্ডের অ্যাল্ডবারো রোড়ে ঘরে পৌছায়। সেখানে দুই শিশুকে মারাত্মক আহত অবস্থা উদ্ধার করে পুলিশ।
মেট পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে ঘটনাস্থলেই এক বছর বয়সী শিশু কন্যার মৃত্যু হয়। আর ৩ বছর বয়সী ছেলে হাসপাতালে দ্রুত নেয়া হলেও সেখানেই তার মর্মান্তিক মৃত্যু হয়। একই সাথে ৪০ বছর বয়সী এক পুরুষকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।
পুলিশ জানিয়েছে তারা সকলেই একে অপরের পরিচিত। সম্ভবত পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা।
পুলিশ তদন্ত শুরু করেছে। তবে আপাতত পরিবারের বাইরে কাউকে পুলিশ আর সন্দেহ করছে না।

পৃথক সংবাদ: লন্ডনে জিলাপির জন্য লম্বা লাইন থাকলে ইফতারির অন্যান্য আইটেম বিক্রি হচ্ছে কম।

লকডাইনের কারনে লন্ডনে ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে কম

লন্ডনে জিলাপির জন্য লম্বা লাইন কিন্তু ইফতার সামগ্রী বিক্রিতে মান্দাভাব। দেখুন টিভি ওয়ানের নিউজে

Posted by London Bangla voice on Monday, 27 April 2020