চুরির মোবাইল হ্যান্ডেলিংয়ের দায়ে দুই ব্যবসায়ী শ্রী ঘরে

2648

ওয়ানবাংলানিউজ: লন্ডনে মোবাইল ছিনতাই ও চোরা কারবারী চক্রের দুই হোতাকে গত শুক্রবার ১৭ বছরের সাজা দিয়েছে লন্ডন ব্লাকফ্রাইয়ার ক্রাউন কোর্ট ।
পুর্ব লন্ডনের বেথনাল গ্রীন এলাকার ভেলেন্স সুপার স্টোর ও অফ লাইসেন্সের স্বত্ত্বাধিকারী ইফতেহার আহমদ ও হোয়াইট চ্যাপেল এলাকার ফুলবার্ন স্ট্রিটের (A to Z) এ টু জেড ফোন সার্ভিস শপের তারই বিজনেস পার্টনার জাকির হোসেন ইস্ট লন্ডন ও নর্থ লন্ডনের মোবাইল ও টেবলেট ছিনতাই এবং বিভিন্ন স্টোর থেকে চোরা কারবারি চক্রের মুল হোতা হিসেবে মোবাইল হ্যান্ডলিং ও ক্রয়-বিক্রয়ের অপরাধে সাড়ে অাট বছর করে সাজা প্রদান করেছে।
এই অপরাধী চক্র ২০১৬ সালে প্রায় এক মিলিয়ন পাউন্ড মুল্যের মোবাইল ছিনতাই ও বিভিন্ন স্টোর থেকে চুরি করে। এসব চুরি ও ছিনতাইকৃত মোবাইলের বড় বাজার ছিল বাংলাদেশ । ইফতেহার আহমদ এইসব মোবাইল ফোন শিপিং করে বাংলাদেশে পাঠাত।
উল্লেখ্য সাজা প্রাপ্ত দুজনই বাঙ্গালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটের বাসিন্দা। ৩৮ বছর বয়স্ক ইফতেহার আহমদ শেডওয়েলে এবং ৪১ বছর বয়স্ক জাকির হোসেন স্টেপনি গ্রীনে বসবাস করেন। তাছাড়া ডকল্যান্ডের মুন্না মিয়া নামক তাদের এক সহযোগীকে লঘু দন্ড প্রদান করা হয়েছে।