নারায়ণগঞ্জে ভোটগ্রহণ চলছে

191

ঢাকা সংবাদদাতা: উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এদিন সকাল ৮টা থেকে সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের এক হাজার ৩৩৩ ভোটকক্ষে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারসহ ৭ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে রয়েছেন ৩২ জন প্রার্থী।

সিটি এলাকার ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এরমধ্যে ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন পুরুষ ও ২ লাখ ৫৭ হাজার ৫১১১ জন নারী ভোটার ও ৪ জন ট্রান্সজেন্ডার ভোটার রয়েছে।