প্রধানমন্ত্রীকে কটুক্তি ও আপত্তিকর মন্তব্য করায় যুবক আটক

854

ঢাকা সংবাদদাতা : রাজশাহীর তানোর উপজেলায় ফেসবুক পেজে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রাশিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘গত ১৩ অক্টোবর তানোর উপজেলার পাঁচন্দর ইউপি এলাকার লালপুকুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে রাশিকুল ইসলাম (৩০) তার নিজের নামে খোলা ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও আপত্তিকর কথা লিখে পোস্ট করে। বিষয়টি এলাকার ফেসবুক ব্যবহারকারীসহ পাঁচন্দর ইউপি’র ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল গাফ্ফার দেখে গত ১৪ অক্টোবর রাতে বাদী হয়ে তানোর থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন। এই মামলার ভিত্তিতে শনিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে।