ব্রিটেনে করোনায় সোমবার আক্রান্ত ১ লাখ ৪২ হাজার ২২৪ জন , মৃত্যু ৭৭ জনের

552

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ২২৪ জন হয়েছেন । গতকাল রবিবার ছিলো ১ লাখ ৪১ হাজার ৪৭২ জন জন, শনিবার ছিলো ১ লাখ ৪৬ হাজার ৩৯০ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৬ লাখ ১৭ হাজার ৩৩৪ জন।

বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৪৪ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৭৭ জন । গতকাল রবিবার ছিলো ৯৭ জন, শনিবার ছিলো ৩১৩ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩০ জন।

এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার ১৬৪ জন।