ওয়ানবাংলানিউজ: লন্ডনে ৭৫ বছর বয়সী বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ আনা হয়েছে সন্তানের বিরুদ্ধে। ৩০ বছর বয়সী ছেলে দক্ষিণ-পশ্চিম লন্ডনে তার ৭৫ বছর বয়সী বাবাকে হত্যা করেছে বলে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
শুক্রবার ভোর ৩:৩০ টার সময় লন্ডনে পুটনি এলাকায় ৭৫ বছর বয়সী মার্ক টালবটকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার ছেলে মসবারি রোডের বাসিন্দা ররি টালবটকে অভিযুক্ত করে।
মেট্রোপলিটন পুলিশ জানায় তারা ডিওডার রোডের একটি ঠিকানায় জরুরী ফোন পেয়ে ঘটনাস্থলে পৌছান।
ররি টালবট বর্তমানে হেফাজতে রয়েছেন এবং সোমবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থিত হবেন।
মেট পুলিশের একজন মুখপাত্র বলেছেন, “আমরা বিষয়টি নিহতের পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং বিশেষজ্ঞ কর্মকর্তারা এ বিষয়ে সহায়তা করছেন।
মার্ক টালবটের পরিবার এক বিবৃতিতে বলেছেন: “আমরা পুলিশ, আমাদের প্রতিবেশী এবং অন্যদের কাছ থেকে পাওয়া সহায়তার জন্য কৃতজ্ঞ।
“আমরা অনুরোধ করছি যে, আমরা যখন একজন অত্যন্ত সম্মানিত সমাজের সদস্যের মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়ার চেষ্টা করছি, তখন আমাদের গোপনীয়তাকে সম্মান করা হোক।”















