বন্ধ হচ্ছে তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমি গর্তের আগুন

156
বন্ধ হচ্ছে তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমি গর্তের আগুন

আন্তর্জাতিক ডেস্ক :: অবশেষে বন্ধ হচ্ছে তুর্কমেনিস্তানের ‘নরকের দরজা’ নামে পরিচিত কারাকুম মরুভূমি গর্তের আগুন।

শনিবার এটি নেভানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামেদভ। ১৯৭১ সাল থেকেই কারাকুম মরুভূমির একটি গর্তে আগুন জ্বলছে।

এটি নেভাতে কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল দেশটির সরকার। আবারও গর্তের আগুন নেভানোর নির্দেশ দিয়েছেন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট।

দেশটির পরিবেশ ও স্বাস্থ্যগত বিপর্যয় রোধে গর্তের আগুন বন্ধ করতে চান গুরবাঙ্গুলি।

একই সঙ্গে সেখান থেকে গ্যাস রপ্তানির পরিকল্পনা করছেন তিনি। তুর্কমেনিস্তানে পর্যটনের অন্যতম জনপ্রিয় আকর্ষণ এই গর্ত। হিন্দুস্তান টাইমস।

ওয়ান বাংলা নিউজ / ১০ জানুয়ারি ২০২২ / সুমন আহমদ