ব্রিটেনে করোনায় বুধবার আক্রান্ত ১ লাখ ৯৪ হাজার ৭৪৭ জন , মৃত্যু ৩৩৪ জনের

1752

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়লেও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৭৪৭ জন। গতকাল মঙ্গলবার ছিলো ২ লাখ ১৮ হাজার ৭২৪ জন জন, সোমবার ছিলো ১ লাখ ৫৭ হাজার ৭৫৮ জন জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৩৩৪ জন।

বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১১ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৩৩৪ জন । গতকাল মঙ্গলবার ছিলো ৪৮ জন, সোমবার ছিলো ৪২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ২৮৪ জন।

এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ৮৬ হাজার ৮১০ জন।