সাইফ হাসান: যুক্তরাজ্যের কর্নওয়ালের পোলজিথ সৈকতে ঝড় অস্টিনের লাল নিশানা উপেক্ষা করে উত্তাল সাগরে নামা নিয়ে এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেখানে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুই সন্তানসহ সাগরে নামার চেষ্টা করছিল এক পরিবার। এক পথচারী তাদের সতর্ক করতে এগিয়ে গেলে পরিবারের কর্তা ক্ষিপ্ত হয়ে তার ওপর হা*মলা চালায়। কোনো কারণ ছাড়াই ওই পথচারীর মুখে সজোরে ঘু*সি মে*রে আ*ঘাত করা হয়। পরে লাইফগার্ড সদস্যরা দ্রুত এগিয়ে এসে ওই পরিবারকে সৈকত এলাকা থেকে বের করে দেন।
আবহাওয়া দফতর জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) কর্নওয়ালের উপকূলীয় এলাকায় আঘাত হানে মৌসুমের প্রথম তীব্র ঝড় ‘অস্টিন’। ঝড়ের প্রভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ মাইল বেগে দমকা হাওয়া বইছিল এবং পুরো সৈকতে লাল নিশানা উড়িয়ে সবাইকে সতর্ক করা হয়েছিল। কিন্তু দুপুর ২টার কিছু আগে পোলজিথ সৈকতে এক দম্পতি তাদের দুই ছোট সন্তানকে নিয়ে বডিবোর্ডসহ উত্তাল সাগরে নেমে পড়েন।
সৈকতে অন্য কোনো মানুষ না থাকায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ দেখে এক পথচারী তাদের পানি থেকে উঠে আসার অনুরোধ জানান। কিন্তু এতেই চটে যান শিশুদের বাবা এবং তেড়ে এসে কোনো কিছু না শুনেই ওই পথচারীর মুখে ঘুসি মারেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আক্রান্ত ব্যক্তি কোনো ঝামেলায় না জড়িয়ে সেখান থেকে চলে যান এবং ওই ব্যক্তি পুনরায় তার এক সন্তানকে নিয়ে সাগরে নামেন।
ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, প্রচণ্ড ঢেউ আর দমকা বাতাসের মধ্যে পরিবারটিকে নামতে দেখে তারা ভেবেছিলেন যে এরা হয়তো কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছেন। তিনি বলেন, পথচারী ব্যক্তিটি কেবল তাদের সুরক্ষার কথা ভেবেই এগিয়ে গিয়েছিলেন, অথচ কিছু বুঝে ওঠার আগেই তাকে মারধর করা হয়। পরে রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই)-এর সদস্যরা এসে পরিবারটিকে সৈকত এলাকা ত্যাগ করার নির্দেশ দেন।
বিশেষজ্ঞদের মতে, সৈকতে লাল নিশানা প্রদর্শনের অর্থ হলো সাগরে মারাত্মক ঢেউ ও প্রাণঘাতী রিপ কারেন্ট বিদ্যমান, যা সাঁতারের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সেই চরম সতর্কতা উপেক্ষা করে এমন আচরণ স্থানীয়দের পাশাপাশি উদ্ধারকারী দলকেও হতবাক করেছে।
#যুক্তরাজ্য #ঝড়_অস্টিন #সৈকত_সংবাদ #aknews #onebanglanews















