ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

274
ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিলো ২০০ কিলোমিটার।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিলো ২০০ কিলোমিটার।

ওই দ্বীপপুঞ্জে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। যদিও আশপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া এখনো ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ১৪ ডিসেম্বর একই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিলো দেশটির পূর্বাঞ্চলে। তখন সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও সেসময় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।