ব্রিটেনে সোমবার করোনায় আক্রান্ত ৯৮ হাজার ৫১৫ জন, মৃত্যু ১৪৩ জনের

1570

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু সংখ্যা বাডলেও আক্রান্তের সংখ্যা আরো কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৮,৫১৬ জন। গত শুক্রবার ১,২২,১৮৬ জন, বৃহস্পতিবার ছিলো ১,১৯,৭৮৯জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ ৯ হাজার ৯৯১ জন।

বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৪২ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৪৩ জন । গত শুক্রবার ১৩৭ জন, বৃহস্পতিবার ছিলো ১৪৭ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৩ জন।