চতুর্থ ধাপে ৮৩৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু

79

ঢাকা সংবাদদাতা: চতুর্থ ধাপে দেশের ৫৮ জেলার ৮৩৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টায় এসব ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। শীত উপেক্ষা করে সকালেই ভোটেকেন্দ্রে হাজির হয়েছেন ভোটাররাও ।

ইতোমধ্যে চতুর্থ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৯৫ জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে গেছেন। এর মধ্যে চেয়ারম্যান ৪৮ জন, সংরক্ষিত নারী সদস্য ১১২ এবং ১৩৫ জন সাধারণ সদস্য। এ ধাপের নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৯ হাজার ২২৪টি, ভোটকক্ষ ৪৯ হাজার ৮৩২টি। নির্বাচনে এক কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এই ধাপে চেয়ারম্যান পদে তিন হাজার ৮১৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ হাজার ৫১৩ এবং সাধারণ সদস্য পদে ৩০ হাজার ১০৬ জন প্রার্থী ভোটের লড়াই করছেন।