ইতালি রোমে শীতকালীন পিঠা উৎসব

323

নিউজ ডেস্ক: ইতালি রোমে মহিলা সমাজ কল্যাণ সমিতির আয়োজনে শীতকালীন পিঠা উৎসব পালিত হয়। মহিলা সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি লায়লা শাহর সভাপতিত্বে ও সেক্রেটারি রুনু সাইদার তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে ইতালির রোমে অবস্থানকারী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রোমা ওয়েস্ট মন্তেভেরদে নারী কল্যাণ সংগঠনের সভাপতি লিপি ইসলাম ও উপদেষ্টা জুবাইরা আক্তার ডলি, মহিলা সমাজ কল্যাণ সংগঠন ও মহিলা সংস্থার নেতারা এতে উপস্থিত ছিলেন। ইটালি রোম মহানগর আওয়ামী লীগ নেত্রীরা ও উপস্থিত ছিলেন। এছাড়াও ইতালির রোমের নারী নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন নিগার সুলতানা মিতা, শিল্পী চৌধুরী, নয়না আহাম্মেদ, নার্গিস হাওলাদার, মেহেনুব তাবাসসুম শেলী আরো অনেকে। এছাড়াও সপরিবারে অনেক পরিবারবর্গ শীতকালীন পিঠা উৎসবে আনন্দের সাথে অংশগ্রহণ করেন।হরেক রকমের পিঠা আয়োজন করা হয় উক্ত উৎসবে। এ যেন ছিল এক পিঠার বাহারে মেলা। এবং বিজয়ের মাসে এই উৎসবকে বিজয়ের আনন্দে সকলকে উচ্ছ্বাসিত করে তুলে।এবং সকল নেতৃবৃন্দ বিজয়ের শুভেচ্ছা বিনিময় করেন। সবশেষে বাঙালি আপ্যায়নে খাওয়া-দাওয়া শেষ করে অনুষ্ঠানের সমাপ্তি করেন।