মিলন মাহমুদ : নিউ ইয়র্ক টাইমস পেন্টাগনের নতুন গোপন নথি প্রকাশ করে,জানিয়েছে যে মদ্ধপ্রাচ্যে আমেরিকান ড্রোনের ভুল টার্গেটে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা ১৩০০ এর ও বেশি। আমেরিকান সরকারের গোপন দলিলে গোপনীয় নথিগুলির নাম ‘ব্যর্থতার প্যাটার্নে’ মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান হামলা। এই ভুল ড্রোন হামলায় শিশুসহ হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেক বেশি।
এই রিপোর্ট তৈরী করতে টাইমসের রিপোর্টাররা ১০০ টিরও বেশি হতাহতের স্থান পরিদর্শন করেছেন এবং তথ্যের স্বাধীনতা আইনের অনুরোধ জমা দেওয়ার সময় সাক্ষীদের সাক্ষাৎকার নিয়েছে। আহত ও নিহতদের পরিবারের লোকেরা মার্কিন প্রতিরক্ষা বিভাগ এবং কেন্দ্রীয় কমান্ডের বিরুদ্ধে মামলাও করেছে। এই রিপোর্ট এমন এক সময় প্রকাশিত হলো যখন আমেরিকা বেসামরিক লোকদের উপর হামলা ও হত্যার জন্য চীন , উত্তরকোরিয়া র সাথে বাংলাদেশের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার নাম কালো তালিকা ভুক্ত করে তাদের আমেরিকা যাওয়া নিষিদ্ধ করেছে।















