ব্রিটেনে বৃহস্পতিবার করোনায় রেকর্ড আক্রান্ত ৮৮,৩৭৬ জন, মৃত্যু ১৪৬ জনের

1486

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেডেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮,৩৭৬ জন। গতকাল বুধবার ছিলো ৭৮,৬১০ জন, মঙ্গলবার ৫৯,৬১০। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ৯৭ হাজার ৮৯১ জন।

বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৮৬ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৪৬ জন, জনের । গতকাল বুধবার ছিলো ১৬৫ জন, মঙ্গলবার ছিলো ১৫০জন, সোমবার ৩৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৯৩৭ জন।