ব্রিটেনে রবিবার করোনায় আক্রান্ত ৪৮,৮৫৪ জন, মৃত্যু ৫২ জনের

931

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮,৮৫৪ জন। গতকাল শনিবার ছিলো ৫৪,০৭৩ জন, শুক্রবার ছিলো ৫৮,১৯৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৮ লাখ ২ হাজার ৯২৭ জন।

বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৩৯ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৫২ জনের । গতকাল শনিবার ছিলো ১৩২ জন, শুক্রবার ছিলো ১২০ জন বৃহস্পতিবার ছিলো ১৪৮ বুধবার ছিলো ১৬১ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৪৩৫ জন।