খেলাধুলা ডেস্ক : ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ইতিমধ্যে টস সম্পন্ন হয়েছে। টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়েছে ম্যাচটি। উদ্বোধনী জুটিতে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নেমেছেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। খেলছেন না তামিম ইকবাল।
স্কোর :
বাংলাদেশ : ৭.৪ ওভারে ৩১/২।
আউট হয়েছেন : সৌম্য সরকার (৩) ও ইমরুল কায়েস (২৭)।
বাংলাদেশ দল : ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ সাইফুদ্দিন ও রুবেল হোসেন।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশে যারা রয়েছেন :
জেপি ডুমিনি (অধিনায়ক), ম্যাথিউ ব্রিটসকি, এমবুলেলো বুদাজা, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিঙ্ক, বেউরান হেনড্রিক্স, হেইনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুলডার, মালুসি সিবোতো ও খায়া জোন্দো।















