ব্রিটেনে মঙ্গলবার করোনায় আক্রান্ত ৪৫,৬৯১ জন, মৃত্যু ১৮০ জনের

562

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়লেও কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫,৬৯১ জন। গতকাল সোমবার ছিলো ৫১,৪৫৯ জন, রবিবার ছিলো ৪৩,৯৯২ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫ লাখ ৬০ হাজার ৩৪১ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০১ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৮০ জনের । গতকাল সোমাবার ছিলো ৪১ জন, রবিবার ছিলো ৫৪ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৮২৬ জন।