স্লো পয়জনিং প্রমাণিত হওয়ার ভয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার: যুক্তরাজ্য বিএনপি

990

ওয়ানবাংলানিউজ: বিএনপি’র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে গুরুতর অসুস্থতার দিকে ঠেলে দেয়া হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য বিএনপি। মাত্র দেড় বছর পূর্বে বেগম জিয়ার পূর্ণ শারীরিক চেকআপ করা হয়েছে এবং আদালতেও জমা দেয়া হয়েছে উল্লেখ করে জানানো হয় যে, তখন বেগম জিয়ার লিভারে কোনো ধরণের জটিলতা ধরা পরে নাই। দেশের নামকরা সরকারি ডাক্তাররা এই চেকআপ প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। অথচ এতো কম সময়ের মধ্যে লিভার সিরোসিসের মতো চূড়ান্ত পর্যায়ে যাওয়া প্রমান করে বেগম জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে। মেডিকেল সায়েন্সের তথ্যমতে এ ধরণের রোগ এতো কম সময়ে সিরিয়াস পর্যায়ে যায় না, যদি বাইরে থেকে স্লো পয়জনিং করা না হয় । যুক্তরাজ্য বিএনপির এক সভায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফরমায়েশি রায় দিয়ে পরিত্যক্ত ও নির্জন কারাগারে ম্যাডাম জিয়াকে মৃত্যুর দিকে ধাবিত করার জন্য পরিকল্পিতভাবে রাখা হয়েছিল বলে দাবি করা হয়েছে ।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গত ২৯ নভেম্বর সোমবার বার্মিংহাম’র বিয়া লাউঞ্জে অনুষ্ঠিত যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক জোন -২ এর এক প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ এসব অভিমত ব্যক্ত করেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় আপোষহীন নেত্রী এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ম্যাডামের চিকিৎসাসেবায় নিয়োজিত মেডিকেল বোর্ড দেশনেত্রীর শারীরিক অসুস্থতার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। এটা আজ দিবালোকের মতো স্পষ্ট যে, বিনাভোটের সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এমনকি সর্বোচ্চ নির্বাহী প্রধান শেখ হাসিনাও বেগম জিয়ার সুষ্ঠূ চিকিৎসার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। যেখানে চিকিৎসকেরা পরিষ্কারভাবে জানিয়েছেন এই মুহূর্তে ম্যাডাম জিয়াকে উপযুক্ত চিকিৎসা দেয়ার মতো উপকরণ ও হাই টেক ফেসিলিটি বাংলাদেশে নেই, সেখানে বাকশালের প্রেতাত্মা থেকে দ্বিতীয়বার জন্ম নেয়া আওয়ামী লীগের নেতা-নেত্রী ও অবৈধ সরকারের মন্ত্রীরা এমনকি অবৈধ প্রধানমন্ত্রী পর্যন্ত ম্যাডাম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে যেভাবে কাপুরুষোচিত এবং সর্বশক্তিমান আল্লাহর শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করে মন্তব্য করছেন তাতে আওয়ামী লীগের রাজনীতির দেউলিয়াত্ব ও শেখ হাসিনার প্রতিহিংসা ফুঠে উঠেছে। সভায় বক্তারা বলেন, বিদেশে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নেয়ার অধিকার ম্যাডাম জিয়ার সাংবিধানিক মৌলিক অধিকার। এ থেকে বঞ্চিত করে এই অবৈধ সরকার বাংলাদেশের সংবিধান এবং আন্তর্জাতিক হিউমান চার্টার এর বিধিমালাও লঙ্গন করছে।

বক্তারা বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ আজ উগ্র রূপ ধারণ করেছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে বিদেশে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে বর্তমান ফ্যাসিস্ট ও আধিপত্যবাদের তাবেদার সরকার দেশে রক্তের বিভাজন তৈরী করছে। বক্তারা বলেন, যারা বাংলাদেশের মর্যাদাবান উত্থান ঠেকাতে চায় তাদের দেশীয় ক্রীতদাসদের দিয়ে স্লো পয়জনিংয়ের মাধ্যমে ম্যাডাম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার যে অভিযোগ উঠেছে তা প্রমাণিত হলে আন্তর্জাতিক আদালতে বর্তমান সরকারের অবৈধ আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিচার শুরু হবে বিধায় এরা বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা সেবা নিতে দিচ্ছেন না। দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি এবং বিদেশে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে অবৈধ সরকারের পতনের লক্ষে দেশে ও প্রবাসে প্রয়োজনে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করেন। দেশনেত্রীর রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মিসবাহ উদ্দিন।

আলোচনার দ্বিতীয় পর্বে সাংগঠনিক জোন -২ এর প্রতিনিধি সভায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারাণ সম্পাদক উপস্থিত জোনাল কমিটির নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে বর্তমান ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর বিরুদ্বে প্রবাসে জনমত তৈরিতে আগামী সপ্তাহ থেকে প্রতি সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে ডেমোন্সট্রেশনের ঘোষণা দেন । এছাড়া যুক্তরাজ্যের প্রতিটি জোনাল কমিটিকে নিজ নিজ লোকাল মসজিদে প্রতি শুক্রবার দোয়া ও খতমে ইউনূস জারি রাখার আহবান জানানো হয়। প্রতিনিধি সভায় সাংগঠনিক জোন -২ এর অধীনস্ত জোনাল কমিটিসমূহের সাংগঠনিক তৎপরতা আরো গতিশীল করার জন্য নেতৃবৃন্দ তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।

যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক জোন -২ এর সাংগঠনিক সম্পাদক এম এ মোশাহিদ তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং প্রধান বক্তা হিসেবে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ উপস্থিত ছিলেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা, আজমল হোসেন চৌধুরী জাবেদ, ড. মুজিবুর রহমান (দপ্তরের দাযিত্বপ্রাপ্ত) । সভায় অবজার্ভার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্ঠা ফিরোজ চৌধুরী, এস এম আবু তাহের চৌধুরী, আঙ্গুর মিয়া, জোন -৩ এর সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান হুমায়ুন। সভা পরিচালনা করেন সাংগঠনিক জোন -২ এর সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি সভাপতি সৈয়দ জমশেদ আলী, কার্ডিফ বিএনপি সভাপতি মোস্তফা সালেহ লিটন, ইস্ট মিডল্যান্ড বিএনপি সভাপতি শহীদুল্লাহ খান, সোয়ানসি বিএনপি সভাপতি আব্দুল কাদির মিয়া, ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি সিনিয়র সহসভাপতি হরমুজ আলী, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, বার্মিংহাম সিটি বিএনপি সাধারণ সম্পাদক আবজার হোসেন, সোয়ানসি বিএনপি সাধারণ সম্পাদক জয়নাল কোরেশী, মোহাম্মদ রহমান, আবুল মিয়া, আব্দুস সালাম, রাকিব আলী, জিন্নুর মিয়া প্রমূখ।