ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮,৩৭৪ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৩৯,৭১৬ জন, সোমবার ছিলো ৪২,৫৮৩ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ২ লাখ ৭৬ হাজার ৭ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১৬ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৭১ জনের । গতকাল মঙ্গলবার ছিলো ১৫৯ জন, সোমবার ছিলো ৩৫ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ১৪০ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৯ লাখ ৬৩ হাজার ৭১৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার ১৪৯ জন। বুষ্টার ডোজ নিয়েছেন ১ কোটি ৮২ লাখ ১৫ হাজার ৫৩৫ জন।















