সিলেট সংবাদদাতা :: ইউপি নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ও নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে মোট ৩০ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নিয়ম অনুযায়ী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ না পেলে প্রার্থীদের জানামত বাজেয়াপ্ত হয়। হবিগঞ্জে যারা আট ভাগের এক ভাগ ভোট পাননি, তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের দুজন প্রার্থী রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম।
নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, তারা হলেন- পূর্ব বড় ভাকৈর ইউনিয়নে দিদার আহমেদ (মোটরসাইকেল প্রতীক)। তার প্রাপ্ত ভোট ৪১০। ইনাতগঞ্জ ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত শাহিন আহমেদ (লাঙ্গল)। তার প্রাপ্ত ভোট ১৯৭। মোস্তফা কামাল (আনারস)। তার প্রাপ্ত ভোট ৭৫৭। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আছাবুর রহমান (নৌকা) ১৫৮২ ভোট।
দীঘলবাক ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত হান্নান চৌধুরী চান মিয়া (লাঙ্গল)। তার প্রাপ্ত ভোট ৩২৫। এলাউর মিয়া (চশমা)। তার প্রাপ্ত ভোট ৫২০। আউশকান্দি ইউনিয়নে আব্দুল হামিদ নিক্সন (ঘোড়া)। তার প্রাপ্ত ভোট ১১৩৯। কুর্শি ইউনিয়নে শেখ আব্দুল গফুর (রজনীগন্ধা)। তার প্রাপ্ত ভোট ১১০। আবু তালিম (মোটরসাইকেল)। তার প্রাপ্ত ভোট ৩২১। শামছুল হুদা চৌধুরী (ঘোড়া)। তার প্রাপ্ত ভোট ৬২১।
করগাঁও ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত সাইফুল ইসলাম (লাঙ্গল)। তার প্রাপ্ত ভোট ১০২। ইসাক মিয়া (মোটরসাইকেল)। তার প্রাপ্ত ভোট ১২৮। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বজলুর রহমান (নৌকা)। তার প্রাপ্ত ভোট ১৬৫৬। নবীগঞ্জ সদর ইউনিয়নে খাঁজা শফী ওসমানী (চশমা)। তার প্রাপ্ত ভোট ৭০। আতাউর রহমান চৌধুরী (ঘোড়া)। তার প্রাপ্ত ভোট ৯৩। বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত কাজী রোহামা-উর-রশিদ চৌধুরী (হাতপাখা)। তার প্রাপ্ত ভোট ২৫৯। জাতীয় পার্টি মনোনীত মুফতি মিয়া (লাঙ্গল)। তার প্রাপ্ত ভোট ৬৮৮।
দেবপাড়া ইউনিয়নে কুহিনুর মিয়া (আনারস)। তার প্রাপ্ত ভোট ৩৮৪। ফখরুল ইসলাম (মোটরসাইকেল)। তার প্রাপ্ত ভোট ৬০৪। গজনাইপুর ইউনিয়নে হাফিজ আইয়ূব আলী (অটোরিক্সা)। তার প্রাপ্ত ভোট ৬৭। আবুল খায়ের কায়েদ (ঘোড়া)। তার প্রাপ্ত ভোট ৪৫৩। কালিয়ারভাঙ্গা ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত হাফিজুর রহমান চৌধুরী (লাঙ্গল)। তার প্রাপ্ত ভোট ১৩৬।
হবিগঞ্জ সদর উপজেলায় যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, তারা হলেন- লোকড়া ইউনিয়নে কয়সর আহমেদ (টেলিফোন)। তার প্রাপ্ত ভোট ১১৭৭। মীর জালাল (টেবিল ফ্যান)। তার প্রাপ্ত ভোট ১১৬১। আজমান আলী (মোটরসাইকেল)। তার প্রাপ্ত ভোট ২৫৯। রিচি ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত কাজল আহমেদ (লাঙ্গল)। তার প্রাপ্ত ভোট ১২৮৬। তেঘরিয়া ইউনিয়নে নজরুল ইসলাম (আনারস)। তার প্রাপ্ত ভোট ১০৩২। আবুল কাশেম (চশমা)। তার প্রাপ্ত ভোট ৯০০। গোপায়া ইউনিয়নে চৌধুরী মিছবাহুল বারী (চশমা) তার প্রাপ্ত ভোট ১৮২৯। জহিরুল ইসলাম সেলিম (মোটরসাইকেল)। তার প্রাপ্ত ভোট ৬৯৩।
প্রসঙ্গত, হবিগঞ্জের মোট ২১টি ইউনিয়নের মধ্যে মাত্র ৮টিতে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা। অপর ১৩টিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
ওয়ানবাংলানিউজ / ২৯ নভেম্বর ২০২১ / আল-আমিন















