বাংলাদেশ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ দূত হেলেন গ্রান্ট

343

ঢাকা সংবাদদাতা: ব্রিটিশ প্রধানমন্ত্রীর গার্লস এডুকেশন বিষয়ক বিশেষ দূত হেলেন গ্রান্ট ৩ দিনের সফরে সোমবার বাংলাদেশে এসেছেন।

প্রথমবারের মতো বাংলাদেশে এসে টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। তবে বাংলাদেশের বাল্যবিয়ের উচ্চ হার নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, বাংলাদেশে ২৫ বছরের কম বয়সী অর্ধেকেরও বেশি নারীর ১৮তম জন্মদিনের আগে বিয়ে হয়ে যাচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক।

এখানে সফরকালে তিনি সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং বাংলাদেশি নারীদের সঙ্গে দেখা করবেন। একইসঙ্গে তাদের অভিজ্ঞতা ও শিক্ষার ক্ষেত্রে তারা যেসব চ্যালেঞ্জের মুখে পড়েছেন তা জানতে চাইবেন।

Delighted to meet @KorviRakshand and the students at Jaago School in #Dhaka, which he founded. @JAAGOFoundation believes that ensuring equal access to education for all makes the world a better place – I cannot agree more. pic.twitter.com/mFbIFirGKn

— Helen Grant (@HelenGrantMP) November 22, 2021