খেলাধুলা ডেস্ক: টি-২০ বিশ্বকাপের মহাযজ্ঞে মাহমুদুল্লাহদের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। সুপার টুয়েলভে টানা পাঁচ হার এবং প্রথম পর্বে স্কটল্যান্ডের কাছে হারের ধাক্কা সামলাতে পারছে না ঘরের মাঠেও। হারের বৃত্ত থেকে বের হতে পারেনি সফরকারী পাকিস্তানের বিরুদ্ধে। আজ তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
এই ম্যাচে নামার আগেই সিরিজ হেরেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে আজ জিততেই হবে বাংলাদেশকে।
নিজেদের সামর্থ্য প্রমাণের এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা
বাংলাদেশ একাদশ
নাইম শেখ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শহীদুল ইসলাম।
পাকিস্তান একাদশ
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, হায়দার আলি, সরফরাজ আহমেদ, খুশদিল শাহ, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান কাদির, হারিস রউফ ও শাহনাওয়াজ দাহানি।















