ওয়ানবাংলানিউজ: বারমিংহামের শহরতলির নীরব একটি রাস্তায় আতংক। মবিন চৌধুরী তিন মুখোশধারিকে তাঁর শখের গাড়ি চুরি করতে বাধা দিচ্ছিলেন। এই গাড়ি কিনতে বছরের পর বছর সঞ্চয় করেছেন তিনি।
এর কয়েক সেকেন্ড আগের ঘটনা। রবিবার রাত প্রায় ১টার দিকে তিনি বাসায় ফেরেন। সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, মবিন চৌধুরীর ওপর আচমকা হামলা করার জন্য লোকগুলো আগে থেকেই অপেক্ষা করছিল। মবিন চৌধুরীর বিশ্বাস তাঁকে অনুসরণ করে তাঁর বাসায় আসে মুখোসধারিরা। ‘বিএমডব্লিউ এক্স-থ্রি-এম কম্পিটিশন’ নামের গাড়িটি মুখসধারিদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান মবিন। গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মবিন লাফ দিয়ে গাড়িতে উঠে পড়েন। কিন্তু তাঁকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় মুখোশধারিরা। মবিন বলেন, গাড়ি চোরদের আটকানোর জন্য তিনি গাড়িকে ‘অটো-পায়লট’ এ রেখেছিলেন।
মুখশধারিরা মবিন চৌধুরীকে উপর্যুপরি আঘাত করে। এতে তাঁর দাঁত ভেঙ্গে যায়, মুখে ও ঠোঁটে কেতে যায়। এই আঘাত থেকে সেরে উঠতে সময় লাগবে বলে জানান তিনি।
মবিন চৌধুরীর গাড়িটি পরে সলিহল এর শারলি এলাকায় ফেলে রেখে চলে যায় মুখশধারিরা। পুলিশ ঘটনার তদন্ত করছে। এদিকে মবিন এখনও জানেননা, তিনি কখন এবং কি অবস্থায় তাঁর গাড়ি ফিরে পাবেন।















