গুগল ট্রান্সলেট ব্যবহার করে হুমকি দিয়ে নারীকে ধ*র্ষণ করলেন এক অভিবাসী…

1

সাইফ হাসান: লন্ডনের কেন্দ্রস্থলে এক নারীকে ধ*র্ষণের দায়ে এক অভিবাসীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মোস্তফা এলবোহি নামের ওই মিশরীয় যুবক গুগল ট্রান্সলেটের মাধ্যমে তাকে হুমকি দেয়। এরপর সে তাকে জোর করে একটি তাঁবুর ভেতর নিয়ে যায় এবং যৌ*ন হা*মলা চালায়। ভুক্তভোগী নারী কাজ শেষে ফেরার পথে এই ভয়ংকর ঘটনার শি*কার হন। অভিযুক্ত ব্যক্তি ছোট নৌকায় করে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেছিল।

২০২৫ সালের ২০ সেপ্টেম্বর রাতে কাজ শেষে সহকর্মীদের সাথে সময় কাটানোর পর এক নারী লন্ডনের এমব্যাংকমেন্ট টিউব স্টেশনের কাছে একটি হোমলেস তাঁবুতে অবস্থানরতদের সাথে কথা বলতে থামেন। সেখানে ৩২ বছর বয়সী মিশরীয় নাগরিক মোস্তফা এলবোহি ও তার বন্ধুরা ছিল। ওই নারী তাদের আরবি ভাষা শুনতে পছন্দ করতেন বলে সেখানে দাঁড়িয়েছিলেন।

সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের প্রসিকিউটর রিচার্ড মিলনে জানান, এরপর এলবোহি তাকে জোর করে একটি তাঁবুর ভেতর টেনে নিয়ে যায় এবং গুগল ট্রান্সলেট ব্যবহার করে তাকে মেরে ফেলার হুমকি দেয়। এরপর তাকে মাটিতে ফেলে পরপর দুবার ধর্ষণ করে। ওই নারী ভয়ে ছিলেন এবং বারবার বলছিলেন যে তাকে তার স্বামী ও সন্তানদের কাছে বাড়ি ফিরতে হবে।

সেখান থেকে কোনোমতে পালিয়ে তিনি ১৫ মিনিটের মধ্যে তার এক বন্ধুকে ডেকে আনেন এবং চ্যারিং ক্রস পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশকে ওই নারী জানান, চারদিকে অন্ধকার ছিল এবং কেউ না থাকায় তিনি প্রচণ্ড ভয় পেয়েছিলেন। তিনি অভিযুক্তকে অত্যন্ত রাগী একজন মানুষ হিসেবে বর্ণনা করেন।

উল্লেখযোগ্য যে, হামলার ঘটনার মাত্র তিন মাস আগে মোস্তফা এলবোহি ছোট নৌকায় করে ব্রিটেনে পৌঁছায়। সে বার্কশায়ারের ওকিংহামে ডাবলট্রি বাই হিলটন হোটেলে বসবাস করছিল এবং এরই মধ্যে তার আশ্রয়ের আবেদনও বাতিল হয়ে যায়। দীর্ঘ সাত ঘণ্টার বেশি আলোচনার পর শুক্রবার জুরি বোর্ড তাকে দুটি ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে এবং মঙ্গলবার তার সাজা ঘোষণা করা হবে।

#লন্ডন #অভিবাসী #ধর্ষণ #aknews #onebanglanews