ঠেলায় পরে মাফ চাইলেন ইন্ডিয়ার  প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী

201

মিলন মাহমুদ: ইন্ডিয়ার কৃষকদের অব্যাহত আন্দোলনের মুখে শেষ পর্যন্ত হেরে গেলো ক্ষমতাসীন দল বিজেপি।  কৃষকদের নানা ভাবে ধরপাকড় করেও বিতর্কিত কৃষি আইন বদলাতে না পেরে  আইনগুলি প্রত্যাহার করে  নেয়ার ঘোষণা দিতে বাধ্য হয়েছেন খোদ প্রধানমন্ত্রী।  এই ঘোষণার পরে অনেক জায়গায় কৃষকদের আনন্দ মিছিল করতে দেখা গেছে। জনগণের কাছে হাত জোর করে তাকে বলতে হলো ‘আমি ক্ষমাপ্রার্থী’। কৃষকদের অব্যাহত আন্দোলন এর মুখে শেষ পর্যন্ত তাঁকে বলতে হয়েছে, “দেশবাসীর কাছে স্বচ্ছ হৃদয়ে আমি ক্ষমা চাইছি। কৃষকদের আমরা বোঝাতে পারিনি। আমাদের চেষ্টায় কোনও ত্রুটি ছিল।” সামনে নির্বাচন , শিখ সম্প্রদায় কৃষকদের আন্দোলন সমর্থন করে ভোটের মাদ্ধমে বিজেপির উপর প্রতিশোধ নেবে এই আশংকা থেকেই এই মাফ চাওয়া বলে অনেক বিশ্লেষক মনে করছেন।  উল্লেখ মোদির সরকার মুসলমান  বিরোধী বহু বিতর্কিত আইন করে হিন্দুদের এক অংশের সমর্থন পেলেও কৃষি আইন করে শেষ পর্যন্ত হেরেই গেলেন না,  হাত জোর করে  মাফ চেয়ে সেই আইন প্রত্যাহার করতে বাধ্য হলেন কট্টর হিন্দুবাদী এই বিজেপি নেতা। এই ঘোষণার পরই বিরোধীরা সরব— কৃষকদের জয়, ঔদ্ধত্যের পরাজয়।