লন্ডনে হাফেজ আকিল মেহদী হত্যায় ৩ যুবককে অভিযুক্ত করে চার্জ গঠন

851

ওয়ানবাংলানিউজ ডেস্ক: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে হাফেজ মুহাম্মদ আকিল মাহদি হত্যাকাণ্ডে ৩ জনকে অভিযুক্ত করে চার্জ গঠন করেছে পুলিশ। অভিযুক্তরা হলো বো এলাকার নেভিগেশন রোড এর বাসিন্দা ১৮ বছর বয়স্ক মাজেদ আহমেদ, বেথনাল গ্রিন এলাকার বিশপ্স ওয়ে’র বাসিন্দা ২১ বছর বয়স্ক মুজাহিদ আলি এবং ক্যানিং টাউন এলাকার ভিক্টোরিয়া ডক রোডের বাসিন্দা ২৮ বছর বয়স্ক আবুল কাশেম।

এর আগে গত ৬ নভেম্বর শনিবার সকাল ৮.৪৫ মিনিটে লাইমহাউজ ক্যানেলের পাশে নেভিগেশন রোড থেকে উদ্ধার করা হয় ব্রিটিশ বাংলাদেশী কোরআনে হাফেজ মোহাম্মদ আকিল মাহদির লাশ। তার বয়স ২২ বছর। সে ইজিপ্ট থেকে কোরআনে হিফজ শেষ করে সম্প্রতি লণ্ডন ফিরে আসে।

নিহত আকিল মাহদিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ হত্যার ঘটনায় পুলিশ তদন্তে নামে। এরপরই এবার এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতারের খবর পাওয়া গেল।

লাশ উদ্ধার করার পরে পুলিশ প্রথমে তার পরিচয় নিশ্চিত হতে না পারলেও পরে জানতে পারে নিহত ব্যক্তি নাম মোহাম্মদ আকিল মাহদী। সে ক্যামডেনের বাসিন্দা।

হত্যা ঘটনায় তদন্ত করতে মেট পুলিশের স্পেশাল ক্রাইম কমান্ডের নরহত্যা ডিটেকটিভ ব্রাঞ্চকে দায়িত্ব দেওয়া হয়। এরপর গতকাল সকালে দুই জনকে আর বিকেলে একজনকে গ্রেফতার করে তদন্তকারী পুলিশ।