ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর ও ও আক্রান্তের সংখ্যা বেডেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩,১১৭ জন। গতকাল সোমবার ছিলো ৩২,৩২২ জন, রবিবার ছিলো ৩০,৩০৫ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৩ লাখ ৬৬ হাজার ৬৭৬ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০২৫ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ২৬২ জনের । গতকাল সোমবার ছিলো ৫৭ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ১২৪ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ২ লাখ ৯৬ হাজার ২৯৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ৩৮ জন।















