করোনায় আরও ৬ জনের মৃত্যু

99

ঢাকা সংবাদদাতা: করোনার দৈনিক শনাক্তের হার ও মৃত্যু ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯০১ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২১৫ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ২০৯ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৩৫ হাজার ৩৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৩৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৭৪১টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯০ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে পুরুষ ৩ জন এবং ৩ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮৫৯ জন এবং নারী ১০ হাজার ৪২ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।
মারা যাওয়া ৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ২ জন রয়েছে। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪ জন এবং বেসরকারি হাসপাতালে ২ জন মারা গেছেন।