পরিবহন ভাড়া পুনর্নির্ধারণের বৈঠক শুরু

104

ঢাকা সংবাদদাতা: জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে বিআরটিএ’র ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক শুরু হয়েছে। পরিবহন মালিক-শ্রমিক ও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্য স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক করছেন সরকারের নীতিনির্ধারকরা।

আজ সকাল সাড়ে ১১টার পর রাজধানীর মহাখালীতে বিআরটিএ ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এতে অংশ নিয়েছেন পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।