লন্ডনে হাসপাতাল থেকে পা*লাল ক*য়েদি, রেড অ্যালার্ট জারি…

49

সাইফ হাসান: লন্ডনের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে জোরপূর্বক পা*লিয়ে যাওয়া এক ব*ন্দিকে ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ। শুক্রবার বিকেলে লুইশামের একটি চিকিৎসাকেন্দ্র থেকে ৩৮ বছর বয়সী অ্যান্থনি লয়েড নামের ওই ব্যক্তি পা*লিয়ে যান। পুলিশ জানিয়েছে, এই আ*সামি নিজের এবং সাধারণ মানুষের জন্য চরম ঝুঁ*কিপূর্ণ হতে পারেন। জরুরি সেবাকর্মীদের ওপর হা*মলা চালিয়ে আ*ঘাত করার অপ*রাধে তিনি কারাদণ্ড ভোগ করছিলেন। তাকে দেখা মাত্রই কাছে না গিয়ে অবিলম্বে জরুরি নম্বর ৯৯৯-এ যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ জানায়, শুক্রবার বিকেল চারটার কিছু পর অ্যান্থনি লয়েড লুইশামের স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে বের হয়ে ক্যাটফোর্ডের দিকে চলে যান। ৩৮ বছর বয়সী এই ব্যক্তি প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা, মাঝারি গড়নের এবং তার চুল ছোট ও কালো। পালিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল একটি ধূসর-নীল টি-শার্ট, কালো ট্র্যাকস্যুট এবং সাদা স্নিকার্স।

পুলিশের তথ্যমতে, ২০২৫ সালে নটিংহ্যামশায়ারে জরুরি সেবার তিন কর্মীকে মারধর ও শারীরিক জখম করার ঘটনায় দোষী সাব্যস্ত হন লয়েড। সেই ঘটনায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। পরবর্তীতে চিকিৎসার জন্য গত সেপ্টেম্বর মাসে তাকে কারাগার থেকে লুইশামের ওই বিশেষ স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছিল।

অভিযানের নেতৃত্বে থাকা গোয়েন্দা সুপারিনটেনডেন্ট মেলানি প্রেসলি জানান, লয়েডকে পুনরায় হেফাজতে ফিরিয়ে আনতে পুলিশ সব ধরনের জোর তৎপরতা চালাচ্ছে। তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন, লয়েডকে কেউ দেখতে পেলে ভুলেও যেন কাছে না যান, বরং দ্রুত ৯৯৯ নম্বরে ফোন দেন। তাকে খুঁজে পেতে সাহায্য করতে পারে এমন যেকোনো তথ্য জানা থাকলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।

গোয়েন্দাদের ধারণা, পলাতক লয়েড রাজধানী লন্ডনের যেকোনো স্থানে লুকিয়ে থাকতে পারেন। এছাড়া সারে, সাসেক্স, থেমস ভ্যালি, হ্যাম্পশায়ার, নটিংহ্যামশায়ার, ডার্বিশায়ার এবং মার্সিসাইডেও তার যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। এই আসামির অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে সিএডি৪৭৩৯/২৩অক্টোবর রেফারেন্স উল্লেখ করে পুলিশে যোগাযোগ করতে বলা হয়েছে।

#যুক্তরাজ্য #লন্ডন_সংবাদ #পুলিশ_অভিযান #aknews #onebanglanews