ওয়ানবাংলানিউজ ডেস্ক: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদ বিরোধী সংগ্রামী নেতা, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) এর সভাপতি ও সেবা পত্রিকার সম্পাদক কমরেড ডা: এম এ করিম আর নেই! ইন্নলিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি বৃহস্পতিবার (৪ঠা নভেম্বর ২০২১) মধ্যাহ্নে ঢাকায় আজগর আলী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই মহান বিপ্লবী জননেতার মৃত্যুতে ভাষানী পরিষদ ইউকে‘র পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয় এবং শোক সন্তপ্ত সহযোদ্ধা, শুভাকাঙ্খী ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো প্রকাশ করে।















