ব্রাজিলে পুলিশের গুলিতে সন্দেহভাজন ২৫ ডাকাত নিহত

172
ব্রাজিলে পুলিশের গুলিতে সন্দেহভাজন ২৫ ডাকাত নিহত

আন্তর্জাতিক ডেস্ক :: ব্রাজিলে পুলিশের অভিযানে ২৫ সন্দেহভাজন ব্যাংক ডাকাত নিহত হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) দেশটির মিনাইস গেরাইসের ভারগিনহা শহরে ব্যাংক ডাকাতি রোধে পুলিশের অভিযানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখা ও এটিএম বুথে সমন্বিতভাবে ডাকাতি করা হবে বলে খবর আসে তাদের কাছে। এরই ভিত্তিতে রোববার দু’টি খামারে অভিযান চালায় পুলিশ। প্রথম খামারে সন্দেভাজন ১৮ জনকে গুলি করা হয়েছে আর দ্বিতীয় খামারে সাতজন। রাইফেল, গ্রেনেডসহ অনেক অস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে চুরি করে আনা যানবাহন।

পুলিশ বলছে, ব্যাংক ও এটিএম বুথে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের পরিকল্পনা ছিল ডাকাতদের। এ জন্য বিভিন্ন জায়গা থেকে যানবাহন চুরি করেছিল।

সম্প্রতি ব্রাজিলে পরিকল্পিত ও সংঘবদ্ধ ব্যাংক ডাকাতির সংখ্যা বেড়েছে। এসব ডাকাতিতে ভারী অস্ত্র ব্যবহার করা হচ্ছে। খুব বেশি বড় না এমন শহরগুলোকে লক্ষ্য করে ডাকাতি করা হচ্ছে।

গেল আগস্ট মাসেও সাও পাওলো রাজ্যের আরাকাতুবা শহরে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটে। এ সময় মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে সংঘবদ্ধ অপরাধকারীরা।

ওয়ানবাংলানিউজ / ২ নভেম্বর ২০২১ / আল-আমিন