মাছ ধরা ইস্যুতে ফ্রান্স কে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিল ব্রিটিশ সরকার

799

মিলন মাহমুদ:  ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ব্রিটেনের সমুদ্র সীমায় ফরাসি মাছ ধরার নৌকা নিয়ে ফ্রান্সের আচরণ ও হুমকি কে পুরোপুরি অযোক্তিক বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন ,আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাদের অবস্থান পরিবর্তন না করলে ব্রেক্সিট চুক্তি ভঙ্গের জন্য ফ্রান্সের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।  উল্লেখ্য গত সপ্তাহে ফ্রান্স তাদের জেলেদের ব্রিটিশ জলসীমায় মাছধরার কম লাইসেন্স দেয়া হচ্ছে এই অজুহাতে একটি ব্রিটিশ মাছ ধরার ট্রলার কে আটক করে ।  ফ্রান্স বলেছে  আগামীতে তাদের সমুদ্র বন্দরে ব্রিটিশ মাছ ধরার জাহাজ কে নোঙ্গর করতে দেবে না এবং ব্রিটেন থেকে আসা পণ্যের কাস্টম চেক কঠোর ভাবে করবে। ব্রিটেন বলছে মাছ ধরার জাহাজের আবেদনের সিংহভাগই তারা অনুমোদন দিয়েছে। ফ্রান্স সরকার এরমধ্যে  ব্রিটেন কে ব্রেক্সিট এর কারনে শাস্তি দেয়ার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন কে চিঠি দিয়েছে। ফ্রান্স এ খুবই কম জনপ্রিয় বর্তমান প্রেসিডেন্ট ইম্মানুয়েল মাকরণ সরকার তার জনপ্রিয়তা বাড়ানোর জন্য ব্রিটেনের বিরুদ্ধে মাছধরার অজুহাত  তুলে রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছেন বলে অনেকেই ধারণা করছেন।