ব্যাটিং ব্যর্থতার কারণেই হেরেছে বাংলাদেশ; মাহমুদউল্লাহ রিয়াদ

193
ব্যাটিং ব্যর্থতার কারণেই হেরেছে বাংলাদেশ; মাহমুদউল্লাহ রিয়াদ

খেলাধুলা ডেস্ক :: টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে শ্রীলংকার পর ইংল্যান্ডের কাছেও হেরেছে বাংলাদেশ। এই ম্যাচ হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাএ দিকেই আঙ্গুল তুলেছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করে বাংলাদেশ। একদম শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল টাইগাররা। পরবর্তীতে আর সেটা সামাল দিতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল।

১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারায় ইংল্যান্ড। ফলে ৩৫ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় পায় ইলিংশরা।

রিয়াদ মনে করেন ব্যাটিং ব্যর্থতার কারণেই বাংলাদেশ হেরেছে। তিনি বলেন, ‘যেভাবে ব্যাটিং করেছি তাতে অবশ্যই হতাশ। উইকেট ভালো ছিল, কিন্তু আমরা ভালোভাবে শুরু করতে পারিনি। কোনো পার্টনারশিপও গড়তে পারিনি। এসব উইকেটে ভালো শুরু না পেলে বড় রান করা কঠিন।’

তিনি আরো বলেন, ‘আমাদের দলে পাওয়ার হিটারের চেয়ে স্কিলড হিটার বেশি। এটা আমরা বদলাতেও চাই না। কারণ বিশ্বাস করি, ভালো সংগ্রহ দাঁড় করানোর সামর্থ্য আমাদের আছে। আমার মনে হয় ব্যাটিং নিয়ে আমাদের আবার বসা দরকার।’

ওয়ান বাংলা নিউজ / ২৮ অক্টোবর ২০২১ / সুমন আহমদ