ব্রিটেনে আসছে উড়ন্ত ট্যাক্সি। সড়ক পথের ট্যাক্সির দিন কি ফুরিয়ে আসছে?

147

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে হয়তো অদূর ভবিষ্যতে আকাশে উড়বে ট্যাক্সি। মিডল্যান্ডসের কোভেন্ট্রিতে একটি উড়ন্ত ট্যাক্সি বন্দরের পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।

উড়ন্ত ট্যাক্সি বন্দরের অবকাঠামো দেখতে এরকম হবে, অনেকটা হেলিপ্যাডের মতো। তবে হেলিপ্যাডের তুলনায় আয়তনে অর্ধেকের চেয়ে কিছুটা বড় হবে।

কোভেন্ট্রিতে শুরু হয়েছে পাইলট প্রকল্প হিসেবে। যদি সফল হয়, তবে দেশব্যাপী ব্যাপক ভিত্তিক আয়োজনে এই উড়ন্ত ট্যাক্সি চালু করা হবে। এতে মানুষের যাতায়াত এবং পণ্য সরবরাহ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে; রাস্তায় যানজটও কমবে। কিন্তু ক্যাব চালকরা নতুন এই উদ্যোগ নিয়ে কী ভাবছেন?

কোভেন্ট্রির স্থানীয় ক্যাব চালকেরা উড়ন্ত ট্যাক্সি বন্দর স্থাপনের খবরে হয়তো তেমন একটা খুশি হতে পারছেন না। কিন্তু সরকার অবশ্যই বিষয়টি নিয়ে খুব উচ্ছ্বসিত। কোভেন্ট্রিতে উড়ন্ত ট্যাক্সি বন্দরের অবকাঠামো নির্মাণে এক মিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছে সরকার। স্থানীয় সিটি কাউন্সিল হাইউন্দাই এবং আরবান এয়ারপোর্ট কোম্পানির সাথে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে। হাইউন্দাই কোম্পানির দায়িত্ব হবে উড়ন্ত ট্যাক্সির ডিজাইন তৈরি করা। তবে উবার বাদ দিয়ে উড়ন্ত ট্যাক্সিতে চড়তে আরও কিছুটা সময় লাগবে।

সময়ই বলে দেবে রাস্তার ট্যাক্সি ছেড়ে আসলেই কি মানুষ উড়ন্ত ট্যাক্সিতে আরোহণ করবে?